TutorEngine

Templates

সাইটটা কেমন হবে, আগেই দেখে নিন

প্রতিটা ডিজাইনের একটা নমুনা একাডেমি আছে: কোর্স, শিক্ষক, ক্লাস রুটিন, ফলাফল সব ভরা। নাম আর তথ্যগুলো বানানো, কিন্তু সাইটটা আসল। আপনার একাডেমি ঠিক এই সাইটটাই পাবে, নিজের তথ্য দিয়ে।

Mentor · মেন্টর টেমপ্লেটের হোম পেজ

Mentor · মেন্টর

একজন শিক্ষকের জন্য, যিনি নিজেই পড়ান আর নিজের নামে পরিচিত।

  • আপনার পরিচয় আর ছাত্রদের ফল সবার আগে
  • অভিভাবকদের সাথে কথা বলার ভাষায় লেখা
  • কোর্স আর দাম এক জায়গায়
Campus · ক্যাম্পাস টেমপ্লেটের হোম পেজ

Campus · ক্যাম্পাস

কোচিং সেন্টারের জন্য: কয়েকজন শিক্ষক, ক্লাসরুম আর অনেকগুলো ব্যাচ।

  • শিক্ষকদের তালিকা আর ক্লাসরুমের ছবি
  • নোটিশ বোর্ড আর এই সপ্তাহের রুটিন
  • শ্রেণি ধরে সাজানো কোর্স
Merit · মেরিট টেমপ্লেটের হোম পেজ

Merit · মেরিট

ভর্তি আর চাকরির প্রস্তুতির জন্য। শিক্ষার্থীর সাথে সরাসরি ‘তুমি’ করে কথা বলে।

  • পরীক্ষার দিন পর্যন্ত কাউন্টডাউন
  • মডেল টেস্ট আর মেধাক্রম সামনে রাখা
  • লক্ষ্য ধরে ব্যাচ: মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং

নমুনা সাইটে কী আসল, কী নয়

ডিজাইন, সেকশন, কোর্সের পাতা, ক্লাস রুটিন, মোবাইলে কেমন দেখায়: এগুলো আসল, আপনার সাইটেও ঠিক এভাবেই চলবে। শিক্ষক আর শিক্ষার্থীদের নাম, ফলাফল, দাম আর ফোন নম্বর উদাহরণ। কোনো আসল মানুষের নয়।

নমুনা সাইটে সাইন ইন বা ভর্তি হওয়া যায় না। প্রতিটা পাতার উপরে সেটা লেখাও থাকে।

ছবিগুলো ফ্রি লাইসেন্সের স্টক ছবি। নিজের সাইটে আপনি দেবেন নিজের ক্লাসরুম আর শিক্ষকদের ছবি। অভিভাবকেরা সেটাই দেখতে চান।

ছবির সূত্র

নমুনা একাডেমিগুলোর ছবি। কয়েকটা ছবি কেটে ছোট করা হয়েছে।